Wednesday, 17 June 2015

বয়ফ্রেন্ডের প্রতিস্থাপিত পুরুষাঙ্গে গর্ভবতী গার্লফ্রেণ্ড

ওয়েব ডেস্ক: পৃথিবীর প্রথম সফল পুরুষাঙ্গ প্রতিস্থাপন। পুরুষাঙ্গ প্রতিস্থাপনের পর গর্ভবতী হয়েছেন ওই ব্যাক্তির গার্লফ্রেণ্ড। এমনটাই জানালেন ওই ব্যাক্তির ডাক্তার অ্যান্ড্রে ভ্যান মারইউ। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের স্টেলেনবস্ক বিশ্ববিদ্যালয়য়ের ডাক্তার ভ্যান মারইউ সংবাদ মাধ্যমকে জানান ওই মহিলা ৪ মাসের গর্ভবতী। 
অ্যান্ড্রে ভ্যান মারইউ ২১ বছরের ওই ব্যাক্তির লিঙ্গ প্রতিস্থাপনে সময় নিয়েছিলেন ৯ ঘণ্টা। এবং এই জটিল অপারেশনের জন্য যে মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছিল, তাঁরা মনে করেছিলেন লিঙ্গ প্রতিস্থাপনের পর ওই ব্যাক্তির পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে ২ বছর। কিছু নৈতিক বিষয়ের কারণে ওই ব্যাক্তির নাম প্রকাশ করেননি ডাক্তার অ্যান্ড্রে ভ্যান মারইউ।
এটি তাঁর দ্বিতীয় অপারেশন। প্রথমটি ছিল চীনের একজন ব্যাক্তির। এই অপারেশনে ডাক্তার অ্যান্ড্রে ভ্যান মারইউের প্রধান চ্যালেঞ্জ ছিল ইউরিনকে সঠিক ভাবে পরিচালনা করা এবং পুরুষাঙ্গ প্রতিস্থাপনের পর জন্মদানের সক্ষমতা বজায় রাখা। স্বভাবতই ওই ব্যাক্তির গার্লফ্রেণ্ডের গর্ভবতী হওয়ার খবরে উচ্ছ্বসিত ডঃ মারইউ। তিনি দাবি করছেন তাঁর অপারেশন সফল।

সিরিয়ায় রকেট হামলায় নিহত ২৭ জন

ফাইল ছবি

সিরিয়ায় বিমান বাহিনীর রকেট হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬০ জনের বেশি মানুষ। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
মঙ্গলবার রাজধানী দামেস্কের দুমা প্রদেশে এলিফেন্ট রকেট হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস’ জানিয়েছে, প্রদেশের গারিয়াহ এলাকায় এক মক্তব লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে সিরিয় বাহিনী। তবে সিরিয়ার সরকারি কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।এর আগে সিরিয়া সরকার দেশের বেসামরিক লোকজনের ওপর ব্যারল বোমা ব্যবহার করেছিল। এ নিয়ে বিশ্ব জুড়ে নিন্দার ঝড় ওঠার পর তারা এখন এলিফ্যান্ট রকেট ব্যবহার করছে।
২০১১ সালের মার্চ মাস মাসে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২ লাখ ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

আ.লীগের পরিণতি করুণ হবে’ বললেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

ফাইল ছবি
রকমারিবিডি৪ : রাজধানীর গুলশানের কার্যালয়ের আজ মঙ্গলবার রাতে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।
দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ন্ত্রণে নেই, দেশ চালাচ্ছে পুলিশ। এবার ক্ষমতায় থেকে বিদায় নিলে আওয়ামী লীগ মুসলিম লীগের মতো কয়েক টুকরো হয়ে যাবে।আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সঙ্গে আয়োজিত বৈঠকে খালেদা জিয়া এ কথা বলেন। 
চেয়ারপারসন বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের কী অবস্থা হবে, তা তারা জানে। সে জন্য তারা ভোটে যেতে চায় না। কিন্তু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা আওয়ামী লীগকে করতেই হবে। তিনি বলেন, ‘দেশ এখন কঠিন সময় পার করছে। এ অবস্থায় আমরা বসে থাকতে পারি না। কারণ আওয়ামী লীগ নয়, জনগণের ভরসা ও বিশ্বাসের জায়গা হচ্ছে বিএনপি। আওয়ামী লীগের এত দিনের দুর্নীতি ও লুটপাটের কারণে বিএনপির ওপর ভরসা আরও বাড়ছে। বিএনপি শেষ হয়ে যায়নি। সময়ের অপেক্ষায় আছি।’
তিনি দাবি করেন, গুম, খুনের সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচারী’ ও ‘জুলুমবাজ’ বলে অভিহিত করেন খালেদা জিয়া।তিনি এ-ও বলেন,দেশ এখন  পুলিশের নিয়ন্ত্রণে। ছাত্রলীগকে ‘দানব’ অভিহিত করে বিএনপির চেয়ারপারসন বলেন, একদিকে পুলিশ, আরেকদিকে ছাত্রলীগ মিলে বিএনপিকে ধ্বংস করার ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে। কিন্তু বিএনপিকে ধ্বংস করা যাবে না। কারণ বিএনপি জনগণের দল। তিনি বলেন, দেশে কোনো সরকার নেই। যারা জোর করে ক্ষমতায় বসে আছে, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়। ক্ষমতা থেকে বিদায় নিলে আওয়ামী লীগ টুকরো টুকরো হয়ে যাবে। ২১ বছর দলটি ক্ষমতা থেকে দূরে ছিল, এবার ক্ষমতা থেকে বিদায় নিলে আওয়ামী লীগ থাকবে না।